বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
oplus_2

মহিপুরে বাদীর বিরুদ্ধে আসামিপক্ষের বাড়িঘর লুটপাটের অভিযোগ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর খ্যাত মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৯ জুলাই প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন বৃদ্ধ কৃষক হারিচ আহম্মদ ওরফে মজিবুর।

পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় নিহতের ছেলে মো. সাইফুল ইসলাম বাবুল বাদী হয়ে গত ২১ জুলাই মহিপুর থানায় যুবদল নেতা মো. খলিলুর রহমান ও তার স্ত্রী মোসাম্মৎ পারুল বেগমসহ ১৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর গত ২৪ ও ২৫ জুলাই র‍্যাব-৮ এর নেতৃত্বে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. সালেক ও মো. ছারোয়ারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে, বাকি আসামিরা আগাম জামিন নিয়ে ভয়ে আত্মগোপনে ছিলেন। ১৩ সেপ্টেম্বর (রবিবার) যুবদল নেতা খলিলুর রহমান ও তার পরিবারের সদস্যরা পুলিশের সহায়তায় দীর্ঘ ১ মাস ১৬ দিন পর নিজ বসতবাড়িতে ফেরেন।

বাড়ীতে থাকা মালামাল, গরু, ছাগল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেন হত্যা মামলার বাদি সাইফুল ইসলাম বাবুলের বিরুদ্ধে। তাদের অভিযোগ ঘরে না থাকার সুযোগে ২২ ও ২৫ জুলাই রাতে হত্যা মামলার বাদী সাইফুল ইসলাম বাবুলের নেতৃত্বে ২৫-৩০ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে আমাদের ঘরে ঢোকে। তারা ফ্রিজ, স্বর্ণালংকার, গরু-ছাগলসহ প্রায় ৯১ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

লুটপাটের অভিযোগ এনে খলিলুর রহমানের স্ত্রী পারুল বেগম বাদী হয়ে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাইফুল ইসলাম বাবুলসহ ১৯ জনকে আসামি করে একটি সিআর মামলা দায়ের করেছেন, যা বর্তমানে পুলিশের তদন্তাধীন।

লুটপাট মামলার অভিযুক্ত সাইফুল ইসলাম বাবুলের দাবি হত্যা মামলার সমঝোতা না করতে পেড়ে আমার বিরুদ্ধে এই মিথ্যা লুটপাটের মামলা দায়ের করেন। মামলা পাল্টা মামলায় গ্রাম ছাড়া দুই পক্ষের নারী পুরুষ ও শিশুরা।

আরো পড়ুন

দেশের প্রতি উপজেলায় একটি করে স্টেডিয়াম হবে : ক্রীড়ামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বিসিসি প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *