রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

হিজলায় মেঘনা নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

হিজলা প্রতিনিধিঃ নিখোঁজের দু’দিন মাথায় হিজলায় শাওড়া এলাকার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে
নিখোঁজ হওয়া জেলে হানিফ ভূঁইয়া (২৫) লাশ উদ্ধার করা হয়েছে । এঘটনা নিশ্চিত করেছেন হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের শাওড়া সংলগ্ন মেঘনা নদীতে ভাসতে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয় ।

মৃত হানিফ ভূঁইয়া হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের কালাম ভূঁইয়ার ছেলে,পেশায় একজন জেলে ছিলেন । এঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে । হানিফকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে তার পরিবার ।

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৪ টার দিকে মেঘনা নদীতে মাছ শিকারের জন্য গেলে অন্য একটি জেলে ট্রলারের সাথে সংঘর্ষে ট্রলার থেকে নদীতে পড়ে যায় হানিফ । এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি ।

বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক
হক বলেন, জেলে ও স্থানীয়রা চরে লাশটি দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দেয় । পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন । লাশটি মেঘনা নদীতে নিখোঁজ থাকা হানিফ ভূঁইয়ার, নিশ্চিত করেছেন তার পরিবার । আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

আরো পড়ুন

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *