রবিবার, আগস্ট ২৩, ২০২৬

কলাপাড়ায় ভাঙ্গা রাস্তা সংস্কার করে প্রশংসিত সংগঠক জুয়েল সিকদার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : কলাপাড়ায় সরকারি ভাঙা সড়ক সংষ্কার করে স্থানীয়দের ভূয়সী প্রসংশায় প্রশংসিত জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ” রংধনু ” প্রতিষ্ঠাতা সভাপতি মো. হুমায়ুন কবির জুয়েল সিকদার। তার নিজস্ব উদ্যোগে ও স্থানীয়দের সহযোগীতায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর টু নিচকাটা সড়কের দুই কিলোমিটার সড়ক পথ সচল করেছেন। এতে স্থানীয় বাসিন্দাদের যাতায়তের কষ্ট অনেকটা লাগব হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কটি সংষ্কার করায় স্থানীয় সলিমপুর, নবীপুর, নিচকাটা, টুঙ্গিবাড়িয়া, ফতেপুর, ও পাশ্ববর্তী তালতলী উপজেলার যাতায়তকারী পথচারীদের চলাচলে অনেক সুবিধা হয়েছে। স্থানীয ঠিকাদার মো. হাসান মল্লিক, শিক্ষক মো. আবুল বাশার বেপারী, সোহেল হাওলাদার ও  ইউনুস খান এ কাজে স্বেচ্ছা শ্রম ও অর্থের মাধ্যমে সর্বাত্মক সহযোগিতা করেছেন। সড়কটিতে মাটির কাজ মিলিয়ে মোট ৮ জন শ্রমিক ভিন্ন ভিন্ন সময়ে ৪ দিন কাজ করে সড়কটি চলাচল উপযোগী করেছে। এছাড়া সেচ্ছাসেবী হিসেবে আরও ৫ জন লোক অনবরত সময় দিয়েছেন।
শিক্ষক আবুল বাসার বেপারী বলেন, আমরা দীর্ঘ বছর এই সড়কটি নিয়ে দূর্ভোগে ছিলাম। এরপর আমরা নিজেরা উদ্যোগ গ্রহন করে কিছুটা হলেও চলাচল উপযোগী করেছি। শুধু এটা নয় আমরা একত্রিত হলে সমাজের ছোটখাঁট সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পারবো। তার দাবি সড়কের বাকি কাজটুকু সরকারি ভাবে যেন দ্রুত সংস্কার করা হয়।
ওই সড়কে মোটর সাইকেল চালক জীবন রায় বলেন, আমরা রাত বিরাতে এ রোডে মোটর সাইকেল চালাই। কিন্তু গত কয়েক বছর ধরে রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। যাত্রীরা হেঁটে যেতে চায় তারপরেও গাড়িতে উঠতে চায় না। তবে রাস্তাটি নিজস্ব উদ্যোগে মেরামত করায় কিছুটা হলেও আমাদের কষ্ট এবং যাত্রী ভোগান্তি কমবে।

অটো ভ্যানের নিয়মিত যাত্রী স্বপন মিস্ত্রি বলেন, রাস্তার অবস্থার কারনে গাড়িতে উঠতে মন চায়না। এখন যেটুকু হইছে তাতে ভলোই হইছে। কিছুটা হলেও স্বস্তি পাব। তবে সরকারের কাছে দাবি রাস্তাটি যেন দ্রুত সংস্কার করে পুরোপুরি চলাচল উপযোগী করা হয়।

কলাপাড়া উপজেলা শাখা  জাতীয়তাবাদী  যুবদলের যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবী সামাজিক  সংগঠন রংধনু ” প্রতিষ্ঠাতা সভাপতি জুয়েল শিকদার বলেন, এই সড়কে চলাচলকারী অটোভ্যান, মোটরসাইকেল, ট্রলি ড্রাইভার, ইটভাটার মালিক ও স্থানীয় বিভিন্ন মানুষের অর্থায়নে এবং তার তত্বাবধানে এ সড়কটি মেরামত করা হয়েছে।

এবিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, এ অর্থ বছর প্রায় শেষের পথে। তাই আগামী অর্থ বছরে ওই সড়কটি সংষ্কারের কাজ করার পরিকল্পনা রয়েছে বলে তিনি গণমাধ্যম কর্মী দের  জানান।

আরো পড়ুন

কুয়াকাটায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় ২০ পিস ইয়াবাসহ মো. হাবিবুর রহমান (৪২) নামের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *