মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬

ফ্ল্যাট কেনার ক্ষেত্রে করণীয়

নিজস্ব প্রতিবেদক।।

ফ্ল্যাট কেনার পর কেউই ঝামলায় পড়তে চায়না, তাই কেনার আগেই  কিছু বিষয় যাচাই করে নেয়া উচিত।

আপনি যদি ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেন, তাহলে ফ্ল্যাট কেনার আগে কিছু বিষয় জেনে নেওয়া ভালো। তাতে ভবিষ্যতের ঝামেলা থেকে রক্ষা পাবেন। ফ্ল্যাট কিনে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না। ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সবার আগে দেখতে হবে, যে প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন, সেই প্রতিষ্ঠানের বৈধতা। প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সামাজিক অবস্থান, সততা, বাস্তব লেনদেনের উদাহরন। প্রতিষ্ঠানটি রিহ্যাবের সদস্য কি না, সেটিও বিবেচনায় নিতে পারেন। পাশাপাশি খোঁজ নিন প্রতিষ্ঠানটির ফ্ল্যাট হস্তান্তরের অতীত ইতিহাস।

অনেক সময় ক্রেতারা ফ্ল্যাট কিনে সময়মতো তা বুঝে না পেয়ে বছরের পর বছর ঘুরতে হয়। এমন অভিজ্ঞতা অনেক ক্রেতার রয়েছে, যাঁরা ফ্ল্যাট কিনে ১০-১২ বছর পরও তা বুঝে পাননি। কোম্পানির পেছনে ঘুরতে ঘুরতে দিন যাচ্ছে অনেক ক্রেতার। তাই সময়মতো ফ্ল্যাট বুঝে পাওয়া খুব জরুরি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, অখ্যাত প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কিনে অনেকের টাকা আটকে গেছে।

যে প্রকল্পে বা ভবনে আপনি ফ্ল্যাট কেনার কথা ভাবছেন, সেই প্রকল্প যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত কি না। রাজধানীতে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে সবার আগে দেখবেন, ভবনটি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক অনুমোদিত কিনা। রাজধানির বাইরের প্রকল্পগুলি স্থানীয় সিটি করপোরেশন অথবা পৌরসভার অনুমোদিত কিনা।

জমির দলিল ঠিক আছে কি না, তাও খতিয়ে দেখুন। জমির মালিকানা এবং জমির দখলদার সম্পর্কে জেনে নিতে হবে। ভূমি অফিসে গিয়ে জমির তল্লাশি দিয়ে জমির মালিকানা ও দখলদার সম্পর্কে পূর্ণ তথ্য সংগ্রহ করতে হবে অর্থাৎ যে জমির ওপর আপনার ফ্ল্যাটটি থাকবে, ওই স্থানের জমির দলিলপত্র যাচাই করে নেওয়াই সচেতনতা। ওপরের বিষয়গুলোতে সন্তুষ্ট হওয়ার পর দেখতে হবে, যে ফ্ল্যাটটি কিনছেন, সেটির আয়তন ঠিক আছে কি না যাচাই করে নিবেন।

বর্তমানে ফ্ল্যাট বা প্লট কিনতে দেশের অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি ঋণ দিয়ে থাকে। এ ঋণের বিপরীতে ফ্ল্যাট বা প্লটটি বন্ধক রাখতে হয়।

ফ্ল্যাট বা প্লট কিনতে হলে ক্রেতার অবশ্যই কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকতে হবে। কারণ, টিআইএন ছাড়া ফ্ল্যাট-জমি নিবন্ধন করা যাবে না। ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আরেকটি জরুরি বিষয় হচ্ছে, কী ধরনের ভবনে কিনছেন সেটি। যদি আপনি নির্মাণাধীন ভবনে ফ্ল্যাট কেনেন, তাহলে আপনার জন্য সুবিধা বেশি। সেক্ষেত্রে আপনি ৩০% থেকে ৪৫% পর্যন্ত কমমূল্যে ফ্ল্যাট গ্রহণ করতে পারবেন।

বরিশালের রুপাতলীতে এলিগ্যান্ট ইনফ্রাস্ট্র্যাকচার এন্ড ডেভেলপমেন্ট লিঃ নামে একটি কোম্পানী বরিশাল সিটি করপোরেশন থেকে বেসরকারি ভাবে এলিগ্যান্ট বরিশাল টাওয়ার নামে বরিশালের সর্বোচ্চ ভবনের অনুমোদন পেয়েছে। আপনার পছন্দ ও সুবিধামতো সেখানেও ফ্ল্যাট কিনতে পারেন।

আরো পড়ুন

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১১ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *