বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: কলাপাড়া প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক মরহুম রফিক বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় কলাপাড়া প্রেসক্লাবের আয়োজনে ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ স্মরন সভা অনুস্ঠিত হয়েছে।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ, সদস্য আলহাজ্ব হাফিজুর রহমান,দপ্তর সম্পাদক , জসিম পারভেজ, সদস্য মিলন কর্মকার রাজু, চঞ্চল সাহা, ফরিদ উদ্দিন বিপু, রফিকুল ইসলাম মিরাজ, মোস্তাফিজুর রহমান সুজন মৃধা, অ্যাডভোকেট কামরুজ্জামান সোহেল, মো. হুমায়ুন ও ফরাজী মোহাম্মদ ইমরান। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি।
বক্তারা সাংবাদিক রফিক বিশ্বাসের কর্মজীবন ও সাংবাদিকতায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির।।অনলাইন নিউজ পোর্টাল আলোকিত সংলাপ “পরিবার শোক ও সমবেদনা জানান।।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।