শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

কাউখালীতে তিন হাজার গাছের চারা বিতরণ করছে ‘আলোর দিশারী ফাউন্ডেশনে’

এস. এম. ইব্রাহীম, কাউখালী: পিরোজপুরের কাউখালীতে পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ১৫ দিনব্যাপী প্রায় তিন হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে সামাজিক সংগঠন ‘আলোর দিশারী ফাউন্ডেশন’।

‎‎​উপজেলার সয়না – রঘুনাথপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন যানবাহনের চালক ও শ্রমিকদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি প্রজাতির এই চারাগুলো বিতরণ করা হয়।

‎‎​বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—‎​আলোর দিশারী ফাউন্ডেশনের চেয়ারম্যান জামিনুল হক জামিল,​সংগঠনের পৃষ্ঠপোষক মাওলানা সিদ্দিকুল ইসলাম, ​উপদেষ্টা অধ্যাপক হুমায়ুন কবির, ​আরএসডি মাদ্রাসার সুপার মাওলানা দেলোয়ার হোসেন, ​ব্যবসায়ী মনির হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎‎​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলোর দিশারী ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জামিনুল হক জামিল বলেন,​”জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে আমাদের এলাকা তথা দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কেবল চারা বিতরণ করলেই হবে না, রোপণ করা প্রতিটি গাছের সঠিকভাবে পরিচর্যা ও রক্ষা করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।”

‎‎​তিনি আরও বলেন, আজকের রোপণ করা এই ছোট্ট চারাটিই আগামী দিনে ছায়া ও অক্সিজেন দিয়ে আমাদের সমাজকে সুরক্ষিত রাখবে। সমাজের সর্বস্তরের মানুষকে এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

‎‎​অনুষ্ঠান শেষে স্থানীয় শিক্ষার্থী ও যানবাহনের চালকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য: ‘আলোর দিশারী ফাউন্ডেশন’ দীর্ঘ ২১ বছর ধরে উপজেলার বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, গাছের চারা বিতরণ, দুস্থ অসহায়দের অর্থ ও খাদ্য বিতরণ সহ নানাবিধ সামাজিক এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে।

আরো পড়ুন

সাংবাদিক রফিক বিশ্বাসের প্রয়ান দিবসে  কলাপাড়া প্রেসক্লাবে স্মরন সভা 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: কলাপাড়া প্রেসক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক মরহুম  রফিক বিশ্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *