বুধবার, অক্টোবর ৭, ২০২৬

উজিরপুরে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বন্দরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য রাখা, মূল্যতালিকা না রাখা এবং প্রতিশ্রুত পণ্য বিক্রি না করার অপরাধে চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র ও ইন্দ্রানী দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য রাখা এবং মূল্যতালিকা না রাখার অপরাধে মুসলিম মিষ্টান্ন ভাণ্ডারকে ১২ হাজার টাকা, আদি ধামুরা মিষ্টান্ন ভাণ্ডারকে ২২ হাজার টাকা এবং গোপী ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া প্রতিশ্রুত পণ্য বিক্রি না করা ও মূল্যতালিকা না রাখার অপরাধে আপন কসমেটিকসকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুরের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এসএম ইলিয়াস উদ্দিন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করে আনসার বাহিনীর একটি দল। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরো পড়ুন

হিজলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় খাদিজা বেগম (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *