শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

কাউখালীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার ১

এস. এম. ইব্রাহীম, কাউখালী : নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে পিরোজপুরের কাউখালী উপজেলায় সতর্ক অবস্থান আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। উপজেলার ওপর দিয়ে যাওয়া বরিশাল-খুলনা মহাসড়ক, বেকুটিয়া সেতু এবং আমরাজুড়ী ফেরীঘাট এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রশাসন, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের নেতাকর্মীরা নিরাপত্তার স্বার্থে পাহারা বসিয়েছেন।

‎​এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নাশকতার পরিকল্পনার গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ অভিযান চালায়। এ সময় কুমিয়ান এলাকা থেকে আমরাজুড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, শ্রমিক লীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ জহির উদ্দিনকে গ্রেফতার করা হয়। তাকে উপজেলা বিএনপি’র অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় সন্দিহান দেখিয়ে আদালতে প্রেরণ কর হয়েছে।

‎​পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) রাতে আমরাজুড়ী ইউনিয়নের বিভিন্ন স্থানে দেয়ালে ‘জয় বাংলা’ লিখে উসকানি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর ছাত্রলীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

‎​এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, জননিরাপত্তার স্বার্থে উপজেলার সব গুরুত্বপূর্ণ স্থানে থানা পুলিশ, আনসার এবং গ্রাম পুলিশের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি।

‎​কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, নাশকতা করার পরিকল্পনার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

বৃষ্টি উপেক্ষা করে দিনভর নানা আয়োজনে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে

নিজস্ব প্রতিবেদকঃ  দেশ-বিদেশের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখরিত হয়ে উঠেছে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (এসবিএমসি) ক্যাম্পাস। বৃষ্টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *