শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

মুলাদী উপজেলা জামায়াতের নতুন আমীর মাওলানা আব্দুল মালেক

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা শাখার নতুন আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল মালেক।

জামায়াতের দ্বি-বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে অনুষ্ঠিত ভোট গ্রহণে তিনি নির্বাচিত হন।
জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ০২ (দুই) বছর পর পর উপজেলা আমীর নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৬ সালের ৩১ ডিসেম্বর উপজেলা কমিটির মেয়াদ শেষ হবে। তাই জেলা সংগঠন নতুন উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে গত ৭ নভেম্বর সদস্য (রুকন) সম্মেলনে ভোট গ্রহণ করেন। সম্মেলনে পুরুষ ও মহিলা
রুকন গন ২০২৭-২০২৮ সেশনের জন্য মুলাদী উপজেলার নতুন আমীর নির্বাচনে ভোট প্রদান করেন।
শুক্রবার (২০ নভেম্বর) মুলাদীতে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে বরিশাল জেলা জামায়াতের আমীর ডক্টর এস.এম মাহফুজুর রহমান আমীর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এবং নবনির্বাচিত মুলাদী উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেক- কে শপথ পড়ান।
প্রসঙ্গত, জামায়াতের সকল ধরনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তিই নির্বাচিত হন। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেন না। কেউ পদের জন্য আকাঙ্ক্ষী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।
সদ্য বিদায়ী উপজেলা আমীর মাওলানা আবু সালেহ ইতিমধ্যে বরিশাল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মনোনীত হয়েছেন।
নবনির্বাচিত আমীর মাওলানা আব্দুল মালেক ইতিপূর্বে পর্যায়ক্রমে মুলাদী উপজেলার কর্মপরিষদ সদস্য, সহকারী সেক্রেটারী, উপজেলা সেক্রেটারী এবং সর্বশেষ উপজেলা নায়েবে আমীর হিসেবে হিসেবে দায়িত্ব পালন করেন।
তার গ্রামের বাড়ি মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে।
পেশাগত জীবনে তিনি মুলাদী উপজেলার রামারপুল ডি.এস ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আরবী বিভাগের সহকারী অধ্যাপক পদে নিয়োজিত রয়েছেন।

আরো পড়ুন

বরিশাল মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে রুকন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ  গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: মাওলানা জহির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *