বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

কবর থেকে ওয়াজেদ মিয়াকে এনে ভিসি বানালে বিজ্ঞান হবে?’—উপাচার্যের বিস্ফোরক মন্তব্য

‎নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর: ‎পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর দেবে হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়াকে, কবর থেকে আইনা ভিসি বানায়ে দেবে, তাহলে এটা সায়েন্স (বিজ্ঞান) হয়ে যাবে, নাহ।’ আরবি বিভাগের অধ্যাপক হয়েও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ে এভাবেই নিজের নিয়োগ নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। শুধু তা-ই নয়, নিজের নিয়োগের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, ‘আল্লাহ নিয়োগ করাইছে জনাব তারেক রহমানকে দিয়ে।’
‎
‎মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য।
‎
‎নিজের নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রসঙ্গ তুলে অধ্যাপক ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, ‘আমি যখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলাম, তখন পিরোজপুরের ফেসবুক পুরো গরম হয়ে গেছে, ফেসবুক পুরা আগুন, পত্রপত্রিকায় জ্বলছে। বিভিন্ন মানুষ এখান থেকে ঢাকা, ঢাকা থেকে রাজশাহী—কিছু লোকের মধ্যে খালি জ্বালা-যন্ত্রণা।’
‎
‎নিজের নিয়োগের পেছনে ধর্মীয় বিশ্বাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছে, আল্লাহ নিয়োগ করাইছে জনাব তারেক রহমানকে দিয়ে। কী কারণে? ছোটবেলা থেকেই কোরআন ও রাসুল (সা.)-কে ভালোবেসেছি, সাধ্যমতো সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেছি। পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য কাজ করিনি, ভবিষ্যতেও করব না।’
‎
‎শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, নিয়ত সহিহ রাখতে হবে। আল্লাহ দুনিয়াতে ইজ্জত ও সম্মান দেবেন।
‎
‎প্রসঙ্গত, গত ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন ৯ জুন তিনি দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নিয়োগের পর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

আরো পড়ুন

রাজাপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *