বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা

 আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর)  সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। এতে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
এ সময় পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আরো পড়ুন

রাজাপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *