বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বরিশালে বিশ্ব মান দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ  ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যে
বরিশালে বিশ্ব মান দিবস উদ্ধসঢ়;‌যাপন করা হয়। দিবসটি উপলক্ষে পণ্যের গুণগত মান
নিশ্চিত করা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জ্বালানির সাশ্রয়ী ও পরিবেশবান্ধব
ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন
(বিএসটিআই), বরিশালের আয়োজনে বুধবার সকালে নগরীর সার্কিট হাউসের
সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার খলিল
আহমেদ প্রধান অতিথির বক্তৃতা করেন।

বিশ্ব মান দিবসের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির তাঁর বক্তৃতায় বলেন, মানসম্মত
পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ শুধু ভোক্তার অধিকার রক্ষার জন্যই নয়, বরং দেশের
অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের
গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পণ্যের সঠিক মান বজায় থাকলে
ভোক্তারা প্রতারিত হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পান এবং উৎপাদক ও ব্যবসায়ীদের প্রতি
মানুষের আস্থা বৃদ্ধি পায় বলে তিনি উল্লেখ করেন।
দিবসটি উপলক্ষে মানসম্মত পণ্য উৎপাদন ও ব্যবহারে সবাইকে সচেতন হওয়ার
আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোক্তাদের পণ্য কেনার আগে মানচিহ্ন, মোড়ক,
উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করতে হবে। এসময় তিনি সম্মিলিত
সচেতনতা, কার্যকর তদারকি এবং মানদণ্ডের যথাযথ প্রয়োগের মাধ্যমে নিরাপদ
পণ্য, সুরক্ষিত ভোক্তা অধিকার ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও উল্লেখ
করেন।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে জ্বালানি সাশ্রয়, পরিবেশ দূষণ হ্রাস এবং
প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারে আন্তর্জাতিক মান অনুসরণ অত্যন্ত
গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা
গেলে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাবও কমানো
সম্ভব। তাই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পণ্য ও সেবার মানের পাশাপাশি
পরিবেশগত মানদণ্ড অনুসরণেও গুরুত্ব দিতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সভাপতিত্বে পুলিশ কমিশনার আবু
রায়হান মুহাম্মদ সালেহ্ধসঢ়; ও বিএসটিআই উপপরিচালক মোঃ হাবিবুর রহমান
বিশেষ অতিথির বক্তৃতা করেন।
এসময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়িক নেতৃবৃন্দ,
শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

রাজাপুরে দুর্গাপূজার মন্দির পরিদর্শনে বরিশাল রেঞ্জের ডিআইজি

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *