নিজস্ব প্রতিবেদক : বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় স্কুলের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বরিশাল সরকারি বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহবুবা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের ডেপুটি সিভিল সার্জন ডা. খালিদ মাহমুদ, প্রফেসর ডা. কোহিনুর বেগম, ডা. রওশনা আরা বেগম, অধ্যাপক ডা. হ্যাপি হক, প্রফেসর শামসুন্নাহার ও ডা. নাসরিন জাহান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর সায়মা বেগম। আলোচনা সভায় স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং এ রোগ প্রতিরোধে সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা স্তন ক্যান্সার সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানো, রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন।
এ ধরনের সচেতনতামূলক আয়োজন নারীদের স্বাস্থ্যসুরক্ষা এবং স্তন ক্যান্সার সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।