সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

বরিশালে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক।।

দিবসটি উদ্‌যাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আহসান হাবিবের নেতৃত্বে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি পরবর্তী দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবীব বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রতিটি পরিবার, মহল্লা ও সমাজকে সম্মিলিতভাবে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের আসর ও মাদক কারবারিদের বিষয়ে সঠিক তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় তিনি পরিবার, স্কুল ও কলেজ পর্যায় থেকে মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করার উপরও গুরুত্বারোপ করেন।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, অনেক অভিভাবক সন্তানদের শুধু ভালো ফলাফল অর্জনের জন্য চাপ সৃষ্টি করে কিন্তু তারা সন্তানদের নৈতিক ও সামাজিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে উদাসীন থাকেন। ফলে অনেক শিক্ষার্থীর মধ্যে নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসনের ঘাটতি তৈরি হয়। পরবর্তীতে উচ্চশিক্ষার কারণে পরিবার থেকে দূরে অবস্থানকালে কৌতুহল, সঙ্গদোষ বা শৌখিনতার বশে অনেকেই মাদক গ্রহণে জড়িয়ে পড়ে এবং ধীরেধীরে মাদকাসক্ত হয়ে যায়।

সভায় জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু বিশেষ অতিথির বক্তৃতা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ তানভীর হোসেন স্বাগত বক্তৃতা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আরো পড়ুন

জি.এম মনিরের রুহের মাগফিরাত কামনায় বরিশালে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগরের যুগ্ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *