বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

নৌপুলিশের অভিযানে হিজলায় অবৈধ ড্রেজার আটক

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে একটি ইঞ্জিন চালিত ড্রেজার আটক করে হিজলা নৌপুলিশ ফাঁড়ি।
জানাজায় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের আবুপুর সংলগ্ন মেঘনা নদীর থেকে দুপুর ১২ টার সময় এ অবৈধ ড্রেজার আটক করে।
পরে আটককৃত ড্রেজার উপজেলা নৌপুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে অনেকে বলেন হরিনাথপুর ইউনিয়নে মেঘনা নদীতে বিভিন্ন স্থানে রাত হলেই অবৈধ ভাবে বালু উত্তোলন করা হয়। তারা ভয়ে প্রতিবাদ করতে পারে না।
হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গৌতম চন্দ্র রায় বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। তখন আমার নির্দেশে এস আই আবদুর রহমান একটি চৌকস টিম ঘটনাস্থলে গিয়ে অবৈধ ড্রেজার আটক করে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *