শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের বাস ভাড়ায় ৬০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটাধিকার প্রয়োগে সহায়তার জন্য বরিশাল বিভাগে বাস ভাড়ায় বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে।

বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বরিশাল বিভাগের সকল রুটে চলাচলকারী বাসে শিক্ষার্থীদের জন্য ৬০ শতাংশ ভাড়া মওকুফ করা হবে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া আদায়ের সময় অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে এই ছাড় কার্যকর করতে হবে। চালক, সুপারভাইজার, হেলপারসহ সংশ্লিষ্ট সকলকে বিষয়টি কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কোনো ধরনের গাফেলতি বা অবহেলার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ সিদ্ধান্তে স্বাক্ষর করেন বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মোঃ জিয়াউদ্দিন সিকদার জিয়া।

আরো পড়ুন

হিজলায় ১৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলায় ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব সরদার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *