বিশ্বাস শিহাব পারভেজ মিঠু: কলাপাড়ায় দীর্ঘদিন যাবৎ একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে। এতে পাঠদানে যেমন ব্যহত হচ্ছে তেমনি পিছিয়ে পড়ছে শিক্ষার্থীরা। উপজেলার ৩২টি এমপিওভুক্ত ও একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে মোট ১০৮ শিক্ষক পদ শূন্য হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নসহ প্রধান শিক্ষকের পদও শুন্য হয়। দীর্ঘদিন ধরে শিক্ষকের পদ ফাকা থাকলেও কার্যকর উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ফলে একজন শিক্ষককে একাধিক শ্রেণি ও বিষয়ের ক্লাস নিতে হচ্ছে। এতে নির্ধারিত সময়ে পাঠ্যসূচি শেষ করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে, কাঙ্ক্ষিত পাঠদান না পাওয়ায় অভিভাবকদের মধ্যেও অসন্তোষ সৃষ্টি হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, খেপুপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, হাজী আবদুস সোবহান শিকদার মডেল একাডেমিত, চাকামইয়া বেতমোর মাধ্যমিক বিদ্যালয়, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়, মধ্যটিয়াখালী এ কে এইচ এম মাধ্যমিক বিদ্যালয়, লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়, উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয়, লালুয়া এস কে জে বি মাধ্যমিক বিদ্যালয়ে, তোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়, পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে, ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে, মেনহাজপুর হাক্কানী মাধ্যমিক বিদ্যালয়, পাটুয়া আল আমিন মাধ্যমিক বিদ্যালয়ে, মহিপুর কে-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে, ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ে, মুসল্লীয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়, আলহাজ্ব আবু হানিফ খান মাধ্যমিক বিদ্যালয়, লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এবং পাঁচজুনিয়া ধানখালী মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক, রসায়ন, পদার্থবিজ্ঞান, চারু ও কারুকলাসহ ৩২টি এমপিওভুক্ত ও একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মোট ১০৮টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে শূন্য পদগুলো পূরণ না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মজিবুর রহমান বলেন, ইতোমধ্যে শিক্ষক নিবন্ধনের একটি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে। অষ্টম নিবন্ধনের জন্য শূন্য পদের তালিকা দেওয়া হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে শূন্য পদগুলোতে শিক্ষক দেয়া হবে। ইতোমধ্যে প্রধান শিক্ষক নিয়োগের ভাইভা চলছে। সেখান থেকে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ দেয়া হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।