শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

লালমোহনে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি: বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় ভোলার লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। পরিক্ষা কেন্দ্র পরিদর্শন আসেন ভোলা জেলা  কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ আব্বাসউদ্দীন, পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক জিয়াউল মোরশেদ আর্দশ একাডেমি, বাংলাবাজার রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা পরিচালক শাহাদাত সিরাজ, লালমোহন মডেল একাডেমি প্রধান ও কেন্দ্র পরিচালক আজিমউদ্দিন খান জানান,
পরীক্ষা কেন্দ্রে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৭১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে নার্সারি বিভাগে ৫৫ জন, প্রথম শ্রেণিতে ৯০ জন, দ্বিতীয় শ্রেণিতে ১১৩ জন, তৃতীয় শ্রেণিতে ১৬৫ জন, চতুর্থ শ্রেণিতে ১৪৬ জন এবং পঞ্চম শ্রেণিতে ১৪৯ জন পরীক্ষার্থী ছিল। এসময় উপস্থিত ছিলেন
কেন্দ্র সচিব মনজুরুল ইসলাম, প্রধান শিক্ষক হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজ (প্রাইমারি শাখা), সহকারী হলসুপার মাওলানা লোকমান হোসাইন, সহকারী পরিচালক ইসলামিক মডেল মাদরাসা, কেন্দ্র সচিব ফয়সাল মাহমুদ সেক্রেটারি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, লালমোহন উপজেলা।
জীবনের প্রথম পাবলিক পরীক্ষার মুখোমুখি হয়ে অনেকটা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নেয় কোমলমতি শিক্ষার্থীরা। ছোট্ট শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা নিয়ে যেমন ছিল আনন্দ, তেমনি ছিল নতুন অভিজ্ঞতার উচ্ছ্বাস।

আরো পড়ুন

বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর বরিশাল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *