মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে ৪০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী এলাকায় ধলু মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পশ্চিম ধানখালী এলাকার মো. জাকারিয়া বিশ্বাস (২৭) ও মো. মিরাজ সরকার (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম খান। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) মুহা. শামীম আকনও উপস্থিত ছিলেন। পরে তাঁদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হবে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।