শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

হাসপাতালের বেডে অসুস্থ ‘সলেমান’, সুস্থ হয়ে কাজে ফিরতে চান 

এস. এম. ইব্রাহীম, কাউখালী : পিরোজপুর জেলার কাউখালী উপজেলাধীন পাঁচ নং শিয়ালকাঠী ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের পাঁচ নং ওয়ার্ড নিবাসী মৃত রুস্তম আলী খানের ছেলে মোঃ সলেমান খান দীর্ঘ প্রায় এক মাসের অধিক সময় ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন। তার পায়ে অস্ত্র পাচারের জন্য বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

ঘটনা সূত্রে জানা যায়, সলেমান একজন দিনমজুর। প্রায় এক মাস আগে ট্রলারে গাছ ভরতে গিয়ে তার পায়ে গাছের চাপা পড়ে। এতে তার পায়ের তলিতে প্রায় ২৭ টি সেলাই লাগে! বর্তমানে ডাক্তার তার ডান পায়ের চারটি আঙ্গুল কেটে ফেলার পরামর্শ দিয়েছেন। তার পায়ে অস্ত্র পাচারের অপেক্ষায় বর্তমানে তিনি খুলনা আড়াইশো বেড হসপিটালে ভর্তি রয়েছেন। তার এই অস্ত্র পাচার ও চিকিৎসার জন্য প্রায় ২ লক্ষ টাকা ব্যয় হবে। দিনমজুর সলেমানের পক্ষে এই টাকা ব্যয় করা অসম্ভব। আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীরা যে যতটুকুন পারছেন তাকে আর্থিক সহযোগিতা করছেন কিন্তু তা যথেষ্ট নয়। তাই তিনি সমাজের বৃত্তবান ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছেন।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সলেমান একজন দিন মজুর! তার আর্থিক সচ্ছলতা এতোটুকু নেই যে সে ২ লক্ষ টাকা ব্যয় করে তার চিকিৎসার ব্যয় ভার বহন করবেন। কিছুদিন পূর্বে তার বড় ভাই মজিবুর রহমান খান ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। তার ঘরে বউ বাচ্চা রয়েছে। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি আজ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তাই পরিবারটি আজ দিশেহারা।

সমাজের বিত্তবান, সম্পদশালী ও সুহৃদয়বান  ব্যক্তিরা এই পরিবারটির পাশে দাঁড়ান। যাতে সলেমান সুস্থ হয়ে কাজে ফিরে আবারো পরিবারের হাল ধরতে পারেন এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।

দু-একদিনের মধ্যেই সলেমানের পায়ে অস্ত্র পাচার  করা হবে তাই সে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তিনি যাতে সম্পূর্ণ  সুস্থ হয় আবারো কাজে ফিরতে পারেন। তার বিকাশ নাম্বার- ০১৩১৮৬৫০৫৮৮।

আরো পড়ুন

বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর বরিশাল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *