শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

বরিশাল মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে রুকন সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ  গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে: মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর

বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী শাখার ২০২৭-২০২৮ কার্যকালের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে রুকন(সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় বরিশাল নগরীর একটি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য যথাক্রমে মাওলানা হাবিবুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, মোঃ শামীম কবির, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, আব্দুস সত্তার, মাওলানা শহিদুল ইসলাম, কাউনিয়া থানা আমির মোস্তাফিজুর রহমান, কোতয়ালী উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, পেশাজীবী বিভাগের সভাপতি সুলতানুল আরেফিন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদারসহ বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ ও শুরা সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে কোনো ঐক্য সম্ভব নয়। গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, দেশের বর্তমান নাজুক পরিস্থিতিতে বিরোধী দলগুলো সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর আহ্বানে ইতোমধ্যে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি সাড়া দিয়েছেন। তাই আর কালক্ষেপণ না করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করা এখন সময়ের দাবি।

সম্মেলনে বরিশাল মহানগরীর প্রায় এক হাজার পুরুষ ও মহিলা রুকন(সদস্য) অংশগ্রহণ করেন। ২০২৭-২০২৮ কার্যকালের জন্য মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত রুকনরা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ উপলক্ষে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত ২৪ অক্টোবর বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত রুকন সম্মেলনে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগরী আমির নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর মহানগরী আমীর নির্বাচিত হন।

পরবর্তীতে গত ১৪ নভেম্বর সন্ধ্যায় বরিশাল নগরীর ইউরো কনভেনশন হলে আয়োজিত বিশেষ দায়িত্বশীল সমাবেশে বরিশাল অঞ্চল পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের কাছে তিনি মহানগরী আমির হিসেবে শপথ গ্রহণ করেন।

আরো পড়ুন

চরফ্যাশনে মৃদুমন্দ হিমেল বাতাসে শীতের আনাগোনা বেড়েছে লেপ-তোশকের কারিগরদের ব্যস্ততা  

চরফ্যাশন  প্রতিনিধিঃ ভোরের কুয়াশা আর হালকা হিমেল বাতাস,আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জানান দিচ্ছে শীত এসে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *