শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
ড. মুহাম্মদ ইউনুস

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

বাংলাদেশ বাণী ডেস্ক॥

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

ড. ইউনূস সকাল ৭টা ১৫ মিনিটে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রধান উপদেষ্টা শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

শ্রদ্ধা নিবেদনের পর প্রধান উপদেষ্টা উপদেষ্টামণ্ডলী, শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে অবকাঠামো সংকট

ইমা মাহমুদ শোভা : প্রতিষ্ঠার ১৫ বছর পরও ১০ সহস্রাধিক শিক্ষার্থীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবকাঠামোগত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *