মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

বরিশালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক॥

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আয়োজন করা র‌্যালিতে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সদর রোডে অনুষ্ঠিত র‌্যালিতে সিনিয়র-জুনিয়র বিষয়ক বিরোধ এবং র‌্যালিতে অবস্থান নিয়ে তর্কাতর্কি শুরু হয়, যা এক পর্যায়ে শারীরিক সংঘর্ষে পরিণত হয়।

এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর ও জেলা ছাত্রদল পৃথকভাবে সমাবেশ ও র‌্যালি আয়োজন করে। এতে অংশ নেন ছাত্রদল, যুবদলসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারা দলের সুসংগঠনের ওপর গুরুত্বারোপ করে আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *