সোমবার, আগস্ট ৩, ২০২৬

”এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন“

নিজস্ব প্রতিবেদক॥ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা চলতি বছর ২০২৫ সনের শেষের দিকে অথবা ২০২৬ সনের প্রথম দিকে ভোট হওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি। এসময় তিনি জনগনের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে তাদের কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন।

বুধবার (২২ জানুয়ারী) দুপুরে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে বরিশাল জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনিহা ছিল, ভোট গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল; আমরা সে জায়গা থেকে উত্তোরণ ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এ এক্ষেই এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন তাদেরকে আরো দায়িত্বশিরতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে তাতে মানুষ তাদের সেবা নিতে পারছেনা। তাই এবিষয়ে সকলের সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনার। ভূয়া ভোটার থাকলে প্রমাণ সাপেক্ষে বাতিল এবং সবাইকে যথাযথ তথ্য সহায়তায় আহ্বান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিচুর রহমান। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা ওয়াহিদুজ্জামানসহ বরিশালের বিভিন্ন পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *