রবিবার, মার্চ ১৫, ২০২৬

পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

মো. সিরাজুল ইসলাম,কুঞ্জেরহাট: ভোলা বোরহানউদ্দিন উপজেলা পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রাঙ্গনে জমকালো আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান-উজ্জামান,বিশেষ অতিথি মোঃ রেজাউল করিম,মিসেস আয়শা সিদ্দিকা উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার,বিএনপি নেতা মোঃ শেখ সাদী হাওলাদার, মোঃ হেলাল উদ্দিন মারুফ মিয়া, শাহীন হাওলাদার,  যুবদল নেতা মেহেদী হাসান মিহির,রাছেল শাহ্।

অনুষ্ঠানের সভাপতিত্বে করেন আওলাদ হোসেন মিয়া। উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন পদ্মা মনসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জন্টু মজুমদার ও সহকারী শিক্ষক বৃন্দ।

প্রতিষ্ঠানটির চার শতাধিক শিক্ষার্থী। ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা আলাদাভাবে অংশ নিয়ে মেতেছিল নিজেদের ক্রীড়ানৈপুণ্য দেখানোর উৎসবে।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এ আয়োজনের। বিভিন্ন রঙের বেলুন, ফেস্টুন, ব্যানার আর শিক্ষক–শিক্ষার্থীদের পরনে নির্দিষ্ট ‘স্পোর্টস ড্রেসে’ মাঠ প্রাঙ্গণ হয়ে ওঠে বর্ণিল ও জমজমাট। অনুষ্ঠানে কুরআন তেলওয়াত,গিতাপাঠ  মোরগ লড়াই,দৌড়,দীর্ঘলাফ,উচ্চ লাফ,বালিশ রাখা বিপদ,বিস্কুট দৌড়, দেশাত্মবোধক গান,জারীগান, নাচ সহ বিভিন্ন নাটক করা হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা ও অবিভাবকরা অনুপ্রাণিত হয়েছে।

আরো পড়ুন

​বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্রের ঈদ উপহার বিতরণ

​নিজেস্ব প্রতিবেদকঃ  বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের ৮৭তম আসর। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *