বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

বরিশাল বিভাগে পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক।।

পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীসহ তার মা ও ফুফার নামে বরিশালে করা পাঁচটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এ সংক্রান্ত নোটিশ জারি করেছে বরিশাল শিক্ষা বোর্ড।
শিক্ষা মন্ত্রণালয় ওই নাম পরিবর্তন করেছে বলে জানিয়েছেন শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।
নোটিশ সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কাউনিয়া সরকারি কলেজ। এছাড়াও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দেশরত্ম শেখ হাসিনা মহাবিদ্যালয়ের পরিবর্তে আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়, আগৈলঝাড়া উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজের পরিবের্ত আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের পরিবর্তে নাজিরপুর সরকারি মহিলা কলেজ এবং ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের পরিবর্তে ভোলা সরকারি মহিলা কলেজ নামকরণ করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চেয়েছিলো। তালিকা পাঠানোর পর তারা নাম পরিবর্তন করেছে। বিষয়টি নোটিশ আকারে জানিয়ে দেওয়া হয়েছে। রোববারের (২২ জুন) মধ্যে সব প্রতিষ্ঠানেও ওই নোটিশ পাঠানো হবে।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *