শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

বরিশালে এইচএসসির পরীক্ষায় অনুপস্থিত ১০২৯ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক।।

বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার ২৯ জন শিক্ষার্থী।

বুধবার (২৬ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

তিনি জানান, বরিশাল বিভাগের ৬ জেলার ১৪৪টি কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে বাংলা প্রথমপত্রে পরীক্ষার্থী ছিল ৫৭ হাজার ৩৫৮ জন শিক্ষার্থীর।

এর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয়েছে ৫৬ হাজার ৩২৯ জন। আর অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ২৯ জন। অনুপস্থিতির হার এক দশমিক ৮৩ শতাংশ

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *