রবিবার, আগস্ট ২, ২০২৬

উজিরপুরে ট্রাক উল্টে দুই বেদে সম্প্রদায় নিহত

নিজস্ব প্রতিবেদক।।
 ঢাকা- বরিশাল মহাসড়কে  উজিরপুরে ট্রাক উল্টে পুকুরে পড়ে দুই বেদে সম্প্রদায় নিহত ও ৭ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর  ৩ টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়ন পরিষদের উত্তর পাশে ঢাকা- বরিশাল মহা সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার বিষয় নয়া দিগন্ত কে নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো.আব্দুস সালাম।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
নিহতরা হলেন মুন্সীগঞ্জ জেলার লৌহজং
 উপজেলার খরিয়া গ্রামের সবুজের স্ত্রী
তুফানী (৩৫) ও শরীয়তপুর জেলার পালং  থানার চরদংশা গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী  রাজিয়া বেগম  (৩০)।
উজিরপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে আনিরুল,আনিশা, নাসিমা, শারমিন,রহিম কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে  উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাকে থাকা আহত আমির হোসেন বলেন, মুন্সীগঞ্জ জেলা থেকে ১৭ জন বেদে সম্প্রদায়ের পুরুষ, মহিলা ও শিশু পিরোজপুরের উদ্দেশ্যে কর্মস্থলে যাচ্ছিলাম। উজিরপুর এলাকায় এলে ট্রাকটি সড়ক থেকে উল্টে পুকুরে পড়ে এতে তুফানী ও রাজিয়া নিহত হন।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *