শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
Oplus_16777216

কুয়াকাটা উপকূলে লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর

পটুয়াখালী প্রতিনিধি।।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর অতি উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে এবং সমুদ্র তীরে ছোট-বড় ঢেউ আছড়ে পড়ছে।

লঘুচাপের প্রভাবে পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়িগুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। নদ-নদীর পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়ে গেছে। সম্ভাব্য ঝড়ো হাওয়ার কারণে পায়রাসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, দুপুর ১টা পর্যন্ত পটুয়াখালীসহ দেশের আটটি নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কতা হিসেবে সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, লঘুচাপের প্রভাবে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলীয় এলাকাগুলো দিয়ে।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *