শুক্রবার, জুন ১৯, ২০২৬

মুলাদীতে জামায়াতের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান

ভূঁইয়া কামাল, মুলাদী

বরিশালের মুলাদী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক ছাত্র-জনতা আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা মো. আব্দুল মালেক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা অফিস সম্পাদক মাওলানা মোঃ মাইন উদ্দীন, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, পৌর সেক্রেটারী মো. কামাল হোসেন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুলাদী উপজেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান সোহাগ প্রমুখ।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের শহীদ মো. জীহাদ ও সফিপুর ইউনিয়নের শহীদ মোঃ সিফাতসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *