সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

বিষক্রিয়ায় মরে ভেসে উঠল পুকুর ভর্তি মাছ

নিজস্ব প্রতিবেদক।। 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বাজার-সংলগ্ন একটি পুকুরে রাসায়নিক সারের বিষক্রিয়ায় মারা গেছে হাজারো মাছ। এতে প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরটির মালিক ইমরান গোলদার।

শুক্রবার (১১জুলাই) সকালে পুকুরের পানি অস্বাভাবিক রঙ ধারণ করে এবং দুর্গন্ধ ছড়াতে থাকে। এর কিছুক্ষণ পর দেখা যায়, প্রায় সব মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। এরা আগে বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান গোলদার, মামুন পোদ্দার, সোহেল মোল্লা ও এমাদুল খাঁ মিলে গত ৮-১০ বছর ধরে পুকুরটিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।

ক্ষতিগ্রস্ত ইমরান গোলদার বলেন, আমুয়া বাজারে রাসায়নিক সারের ডিলার সাইফুল ইসলামের একটি গুদাম রয়েছে যা আমাদের পুকুর-সংলগ্ন। সেদিন ধারণ ক্ষমতার চেয়ে তিন-চার গুণ বেশি সার মজুদ করা ছিল। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে গুদামটির মেঝে ধসে পড়ে প্রায় ৩টন সার সরাসরি আমাদের পুকুরে পড়ে। পানির সঙ্গে মিশে ওই সার বিষক্রিয়া সৃষ্টি করে, আর তাতেই মাছগুলো মারা গেছে।

আরো পড়ুন

কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বায়েজিদ (২৮) নামের এক যুবকের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *