বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬

বাবুগঞ্জ গণঅধিকার পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা

 

বাবুগঞ্জ প্রতিনিধি।। বাবুগঞ্জ উপজেলার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বাবুগঞ্জ উপজেলার গন অধিকার পরিষদের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) সংগঠনের বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক কামরুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ওই বিজ্ঞপ্তিতে বাবুগঞ্জ উপজেলার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উপজেলার গন অধিকার পরিষদের আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয় বলা হয়েছে।
জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে কথা হলে বরিশাল জেলা সাধারণ সম্পাদক বলেন কমিটির মেয়াদ অতিবাহিত হওয়ার কারণেই এই কমিটি বাতিল করা হয়েছে,দলের কার্যক্রমে গতিশীলতা আনার জন্য শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে।

আরো পড়ুন

বরিশালে আওয়ামী লীগের পাঁচ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক : বরিশালে জমি সংক্রান্ত বিরোধে জাল-জালিয়াতির অভিযোগে আওয়ামী লীগের পাঁচ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *