বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

লালমোহনে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান

আজিম উদ্দিন খান লালমোহন প্রতিনিধি।।

ভোলার লালমোহন উপজেলায় ২০২২ ও ২০২৩ ইং সালের এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮জন শিক্ষার্থীকে এ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের (এসইডিপি) আওতায় এই ক্রেস্ট ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ।

লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়েরের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় এ সময় জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকী, সরকারি শাহবাজপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আকলিমা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *