সোমবার, মে ৪, ২০২৬

সাংবাদিক হত্যার বিচার দাবিতে কাঠালিয়া প্রেসক্লাব সাংবাদিকদের মানববন্ধন

আঃ রহিম কাঠালিয়া প্রতিনিধি।।

গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১০আগস্ট সকাল ১০টায় কাঠালিয়া প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ সভাপতি মাওলানা খাইরুল আমিন হোসেন ছগির, সদস্য মোঃ ফয়সাল আহম্মদ, মোঃ সিরাজুল ইসলাম রনি সিকদার, কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম তুষার প্রমূখ।

মানববন্ধনে স্থানীয় সংবাদকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকান্ডসহ দেশের সব সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার এখনো হয়নি। দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে সাংবাদিককে গলা কেটে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ও বাক-স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি। এসব ঘটনায় বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা সতর্ক করে বলেন, চুপ থাকলে আরও তুহিনদের রক্ত ঝরবে।

মানববন্ধনে কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম বলেন, তুহিন হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সবাইকে সোচ্চার হতে হবে, না হলে ভবিষ্যতে আরও সাংবাদিকের প্রাণহানি ঘটতে পারে। তিনি আরও বলেন-সাংবাদিকদের জন্য ঝুঁকি ভাতা চালু করতে হবে, কেননা সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায় দুর্বৃত্তরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে। পরদিন শুক্রবার বাসন থানায় নিহতের বড় ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *