শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

ইন্দুরকানীতে আ.লীগ নেতাকে গণধোলাইয়ের পরে পুলিশে সোপর্দ

পিরোজপুর,প্রতিনিধি।।

পিরোজপুরের ইন্দুরকানীতে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা হিরণকে ছাত্র-জনতা আটক করে গণধোলাইয়ের পরে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে, স্থানীয়রা জানায় ২০১৩ সালের -২৮ ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় ফাঁসির রায় ঘোষণার পর বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিরণ এলাকায় প্রকাশ্যে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছিলেন।

৫আগস্ট থেকে দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও শনিবার রাতে ঘোষেরহাট বাজার এলাকায় তাকে স্থানীয় ছাত্র-জনতা দেখতে পেয়ে আটক করে, প্রথমে তারা হিরণকে মিষ্টি খাওয়ায়, পরে গণধোলাই দেয়, খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন বলেন, হিরণ বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তাকে ঘোষেরহাট বাজার থেকে আটক করা হয়েছে,তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরো পড়ুন

চিকিৎসাধীন বিএনপি কর্মীর বাবাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন জিয়াউদ্দিন সিকদার 

বরিশাল মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য মুরাদ খানের বাবা মো. আমজেদ আলী খান স্ট্রোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *