মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

হিজলায় মৎস্য কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাত করলেন মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ

কাজল দে হিজলা প্রতিনিধি।।

বরিশালের হিজলা উপজেলায় জাতীয় মৎস্য জীবী সমিতির নবাগত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলমের সাথে।

রবিবার বেলা ১১টার সময় উপজেলা জাতীয় মৎস্যজীবী সমিতির নবাগত কমিটির আহ্বায়ক মোঃ শাজাহান রেজা ও সদস্য সচিব মোঃ সুলাইমান জমাদারের নেতৃত্বে অন্যান্যরা সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম বলেন, জাতীয় মৎস্যজীবী নবাগত কমিটি দেশের জাতীয় সম্পদ রক্ষায় প্রশাসনকে সব সময় সহযোগিতায় করবেন।আগামীতে সকলে মিলে কাজ করার আশ্বাস দেন।

নবাগত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, বরিশাল জেলা জাতীয় মৎস্যজীবী কমিটি পূর্বের কমিটি বিলুপ্তি করে আমাদের যে নতুন কমিটি দিয়েছে আমরা জেলেদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে সভা করে জাতীয় সম্পদ রক্ষায় কাজ করব।আপনারা আমাদের পাশে থাকবেন।

আরো পড়ুন

আমতলীতে সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ! 

আমতলী (বরগুনা) প্রতিনিধি খানাখন্দে ভরে গেছে আমতলী-তালতলী সড়কের মানিকঝুড়ি থেকে কচুপাত্রা সড়কের ৮.৪ কিলোমিটার। এতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *