বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

কাজী খলিলুর রহমানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত

আঃ রহিম কাঠালিয়া।।

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক কাজী খলিলুর রহমানের সুস্থতা কামনায় কাঠালিয়া প্রেসক্লাবে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩আগস্ট) বিকেল ৩টায় প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত এ দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি মাওলানা খাইরুল আমিন ছগির।

এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন সিকদার, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মাওলানা মোঃ জাকির হোসেনসহ সদস্য মোঃ সাকির হোসেন, মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, মোঃ মাছুম বিল্লা জুয়েল, মোঃ মাছুম বিল্লাহ, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ মাহফুজ গাজী, মোঃ সিরাজুল ইসলাম রনি, মোঃ সাকিল হোসেন, মোঃ মহসিন খান, মোঃ আহম্মদুর রহমান রবিউল প্রমুখ।

দোয়া মাহফিলে কাজী খলিলুর রহমানের দ্রুত আরোগা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

আরো পড়ুন

নেছারাবাদে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এর উদ্বোধন

‎ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : ‎’ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা’ এই স্লোগানে খুলনা জেলা স্টেডিয়াম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *