বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

বরিশালে ভুক্তভোগী ব্যক্তির আইনি সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক।।

৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট বরিশাল ইউনিট এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

যৌন ও লিঙ্গ ভিত্তিক এবং পারিবারিক সহিংসতায় ভুক্তভোগী ব্যক্তির আইনি সুরক্ষা নিশ্চিতে করণীয় বিষয়ক এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মোঃ মহসিন মন্টু। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম ভারপ্রাপ্ত পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান, ব্লাস্ট বরিশাল ইউনিটি সমন্বয়কারী এ্যাডঃ সাহিদা তালুকদারসহ আরও অনেক।

অতিথিরা তাদের আলোচনায় যৌন ও লিঙ্গ ভিত্তিক এবং পারিবারিক সহিংসতায় ভুক্তভোগী ব্যক্তির আইনি সুরক্ষা নিশ্চিতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরো পড়ুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে বাউফলের এমপি ড. মাসুদ

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ জাতীয় সংসদের *তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *