সোমবার, মে ৪, ২০২৬

কেদারপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পশ্চিম ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম লিটু। সভা পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান সোহাগ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হাওলাদার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মেহেদী হাসান মিদুল, রফিকুল ইসলাম বাবু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা দূয়ারী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াসিন আরাফাত।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোকন, বরিশাল মহানগর ছাত্রদল নেতা মুরাদ হোসেন পলাশ, কেদারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক কাওসার, ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক আপু, দেহেরগতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন বিশ্বাসসহ কেদারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক ও বর্তমান বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

সভায় বক্তারা দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

 

আরো পড়ুন

পাওনা টাকা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: নারী সহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক : বরগুনার আমতলীতে পাওনা টাকাকে কেন্দ্র করে বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। উপজেলার আঠারোগাছিয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *