মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বরিশাল বিভাগ

বিএম কলেজে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক বই নিয়ে পাঠচক্র

মেহেরাব হোসেন রিফাত: সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা ও বইভিত্তিক আলোচনা চর্চা বাড়ানোর লক্ষ্যে অগ্নিবীজ থেকে জুলাই গণঅভ্যুত্থান বই নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কলেজের মুক্তমঞ্চে ব্রজমোহন বইবন্ধুর উদ্যোগে এ পাঠচক্রের আয়োজন করা হয়। পাঠচক্রে বইটির লেখক ও বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ওয়ালিদ বিন সালাউদ্দিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। …

আরো পড়ুন

আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠি জেলা যুবদলের বিক্ষোভ মিছিল 

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি ঃ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় শহরের সাধনার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।  জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার এ মিছিলে নেতৃত্ব দেন। সমাবেশে বক্তব্য রাখেন, ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সিনিয়র যুগ্ন আহবায়ক রবিউল হোসেন …

আরো পড়ুন

জ্বালানি তেলের অতিরিক্ত মূল্যবৃদ্ধি অযৌক্তিক : ক্যাব 

নিজস্ব প্রতিবেদক:  জ্বালানি তেলের দাম একসঙ্গে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ইয়ুথ ফোরাম অব বরিশাল। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে …

আরো পড়ুন

বৈষম্যবিরোধী আইন নিয়ে বরিশালে বিভাগীয় সংলাপ

নিজস্ব প্রতিবেদকঃ প্রস্তাবিত বৈষম্যবিরোধী আইন ২০২২ এর ওপর নাগরিক সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনের তুলনামূলক পর্যালোচনা ও মতামত গ্রহণের লক্ষ্যে বরিশালে বিভাগীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত এ সংলাপে প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারা, বৈষম্যের সংজ্ঞা, বৈষম্যমূলক কার্যাবলী এবং নাগরিক অধিকার সুরক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রস্তাবিত আইনে বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আরও সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত …

আরো পড়ুন

বরিশালে সংবাদ সম্মেলনে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

বরিশাল প্রতিবেদক : বরিশালে সংবাদ সম্মেলন করে স্বামী আব্দুল হাদীর বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সন্তানদের ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগ করেছেন জান্নাতুল ফেরদৌসী। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল হাদী জানিয়েছেন, তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর আগে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন এবং আদালতের মাধ্যমেই চূড়ান্ত ফয়সালা হবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত …

আরো পড়ুন

কলাপাড়ায় জমজম ক্লিনিকে স্পেশাল আল্ট্রাসনোগ্রাফি ও অর্থোপেডিকস সেন্টারের উদ্বোধন

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জমজম ক্লিনিকের নতুন সংযোজন হিসেবে স্পেশাল আল্ট্রাসনোগ্রাফি ও অর্থোপেডিকস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের কলেজ রোডে হোটেল রুবানের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেন্টারটির উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত রিমন শিকদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার …

আরো পড়ুন

কলাপাড়ায় প্রাথমিক শিক্ষায় হ-য-ব-র-ল 

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:  কলাপাড়ায় সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রমে এখন হ-য-ব-র-ল অবস্থা। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারের বহুমাত্রিক অর্থ বরাদ্দ, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের পরও বিদ্যালয় থেকে ঝড়ে পড়ছে শিশু শিক্ষার্থীরা। শিক্ষা অফিসের জনবল সংকটে বিদ্যালয় গুলোতে তদারকির অভাব, শিক্ষক সংকট, শিক্ষকদের কোচিং বানিজ্য, সরকারী বরাদ্দ লোপাট, অকার্যকর বিদ্যালয় পরিচালনা কমিটি নেপথ্যের কারণ হিসেবে প্রাথমিকভাবে বিবেচ্য হলেও বিদ্যালয়গুলোতে মানসম্মত …

আরো পড়ুন

নেছারাবাদে ‎সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : ‎পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহম্মেদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎‎মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনও নেছারাবাদকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে …

আরো পড়ুন

ব্যাংকের হাটে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

মোঃ মহিউদ্দিন মহিন: ভোলার ব্যাংকের হাটে পূবালী ব্যাংক পিএলসি, ভোলা শাখার  ইলেকট্রনিক ব্যাংকিং বুথ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর ) সকালে প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন: পূবালী ব্যাংক পিএলসি, বরিশাল অঞ্চল প্রধান ডিজিএম মোঃ মোশাহিদুল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি, ভোলা শাখার এজিএম পরিমল চন্দ্র বিশ্বাস, ভোলা জেলা অটো রাইস মিলস্ মালিক সমিতির সভাপতি মো. …

আরো পড়ুন

বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন,সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের নেতা—কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে ওই প্রকৌশলীকে কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়। তবে কর্মসূচির একপর্যায়ে বিএনপিপন্থী একদল ঠিকাদার হামলা চালিয়ে মানববন্ধন পণ্ড করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।এবং সাংবাদিকদের …

আরো পড়ুন