মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

হিজলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৬ দোকান, ক্ষতি প্রায় কোটি টাকা ঘটনাস্থল পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলার ছয়গাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী সমিতির নেতারা। আগুনে দোকানের মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইলিয়াস সিকদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন।

ব্যবসায়ী কমিটির সভাপতি আবদুল মান্নান বেপারী জানান, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এসব প্রতিষ্ঠানই ছিল তাঁদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অগ্নিকাণ্ডের ফলে তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন। এ অবস্থায় সরকারি সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং তাঁদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরো পড়ুন

পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থী, নতুন স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা

মনজুর মোর্শেদ তুহিন, পটুয়াখালী প্রতিনিধি: শীতের আগমনী বার্তার সঙ্গে পটুয়াখালীতে জমে উঠেছে বিসিক উদ্যোক্তা মেলা–২০২৬। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *