মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

আমতলীতে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় কর্মসূচির গুণগত মান পর্যালোচনা ও মূল্যায়ন বিষয়ক কর্মশালা

আবু জিহাদ, আমতলী : বরগুনার আমতলী উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং এনএসএসের উদ্যোগে আমতলী এডিপি (ADP) কার্যক্রমের গুণগত মান পর্যালোচনা ও স্ব-মূল্যায়নবিষয়ক কর্মশালা (Program Quality & Self Review–PQSR) অনুষ্ঠিত হয়েছে।

০৯ নভেম্বর সোমবার সকাল ১০ ঘটিকায় আমতলী সোনালী কমিউনিট সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে আমতলী এডিপির চলমান কার্যক্রমের অগ্রগতি, বাস্তবায়নের গুণগত মান, অর্জিত সাফল্য, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে পর্যালোচনা ও মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডা: সন্তোষ কুমার দত্ত টেকনিক্যাল স্পেশালিষ্ট এইচ এন ডব্লিউ বরিশাল এডিপিসিও এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বরিশাল এপিসিওর সিনিয়র ম্যানেজার স্টিফেন হালদার রুবেন। সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস এর নির্বাহী পরিচালক এ্যাড, শাহাবুদ্দিন পান্না।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সফিকুল আলম, এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিশু ফোরাম ও যুব ফোরামের সদস্য, ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির (VDC) প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা আমতলী এডিপির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মান ও কার্যকারিতা নিয়ে মতামত তুলে ধরেন। পাশাপাশি শিশুদের সুরক্ষা, শিক্ষা, অধিকার প্রতিষ্ঠা, যুবসমাজের অংশগ্রহণ, স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের ইতিবাচক প্রভাব পর্যালোচনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ধরনের স্ব-মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, স্থানীয় জনগোষ্ঠীর মতামতকে গুরুত্ব দেওয়া এবং উন্নয়ন কার্যক্রমকে আরও অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ করার বিষয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের কর্মশালা বাস্তব অভিজ্ঞতা ও অংশীজনদের মতামতের ভিত্তিতে চলমান কার্যক্রমের দুর্বলতা চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়নমূলক উদ্যোগের গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন

টিয়াখালীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দিলেন চেয়ারম্যান প্রার্থী সুমন

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *