মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

বরিশাল বিভাগ

মেহেন্দিগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে‘আনন্দ ভোজন’ মিলনমেলা অনুষ্ঠিত

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: মেহেন্দিগঞ্জ উপজেলার পৌর জামায়াতের ৯টি ওয়ার্ডের জনশক্তিদের নিয়ে শনিবার বাদ মাগরিব পাতারহ উত্তর বাজার জামায়াতের নির্বাচনী অফিসে এই আনন্দ ভোজনের আয়োজন করা হয়। পৌর জামায়াতের আমীর মাওলানা আমান উল্লাহ বাকের এর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মাহবুব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল জব্বার, বিশেষ অতিথি …

আরো পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল মহানগর ও জেলা দক্ষিণ আহ্বায়ক কমিটি গঠন

বরিশাল: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বরিশাল মহানগর ও বরিশাল জেলা দক্ষিণের পৃথক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে গঠিত বরিশাল মহানগর আহ্বায়ক কমিটিতে ইঞ্জিনিয়ার মোঃ জুয়েল খানকে আহ্বায়ক, আমানউল্লাহ খানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইঞ্জিনিয়ার মোঃ তৌফিকুর রহমান বিপ্লবকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং আরিফুর রহমান তুহিনকে সদস্য সচিব …

আরো পড়ুন

অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ

মামুন-অর-রশিদ, বিশেষ প্রতিনিধি :  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্মিত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে সরকারি বরাদ্দ ও নিয়োগের ব্যবস্থা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ইমাম-মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হচ্ছেনা। ২০১৯ সাল থেকে কলেজের এবং ২০২৩ সাল থেকে হাসপাতালের জন্য বরাদ্দকৃত ইমাম-মুয়াজ্জিনের পদ শূন্য রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে স্বল্প বেতনে মসজিদের খেদমত করে আসা ইমাম-মুয়াজ্জিন পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সরেজমিনে …

আরো পড়ুন

লালমোহনে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমাণের বিদেশি সিগারেট জব্দ

লালমোহন প্রতিনিধি: সসসসসভোলার লালমোহন উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের কাজে ব্যবহৃত রোলিং পেপার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া বাজার সংলগ্ন …

আরো পড়ুন

কাউখালীতে ‘নতুন কুড়ি স্পোর্টস’ রেজিস্ট্রেশনে জেলার শীর্ষে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে ব্যাপক সাড়া

এস. এম. ইব্রাহীম, কাউখালী পিরোজপুরের কাউখালীতে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশ ও খেলাধুলায় আগ্রহী করে তুলতে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। চলমান এ রেজিস্ট্রেশন কার্যক্রমে ইতোমধ্যে পিরোজপুর জেলার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে কাউখালী উপজেলা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় …

আরো পড়ুন

কাউখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

এস. এম. ইব্রাহীম, কাউখালী  জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনী ইশতেহার-২০২৬ এ বর্ণিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।   সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় পল্লী সঞ্চয় ব্যাংক কাউখালী শাখার উদ্যোগে ব্যাংক কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।   কর্মসূচির অংশ হিসেবে …

আরো পড়ুন

৫৩ কোটি টাকার পানি প্রকল্পে সুফল নেই, মঠবাড়িয়ায় পানির জন্য হাহাকার

মঠবাড়িয়া প্রতিনিধি  পিরোজপুরের প্রথম শ্রেণির মঠবাড়িয়া পৌরসভায় ৫৩ কোটি  টাকা ব্যয়ে বাস্তবায়িত পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ শেষ হওয়ার কয়েক বছর পরও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। অনিয়মিত পানি সরবরাহ, বিভিন্ন স্থানে পাইপ ফেটে যাওয়া এবং দুর্গন্ধ ও কর্দমাক্ত পানি সরবরাহের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন পৌরবাসী। এতে বিপুল অর্থ ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটির কাজের মান ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন …

আরো পড়ুন

আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘নয়া’ গ্রেপ্তার

আবু জিহাদ আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও চাঁদাবাজিসহ আট মামলার আসামি আবুল কালাম আজাদ ওরফে নয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‌্যাবের সহায়তায় গত রোববার (২৩ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা-এর …

আরো পড়ুন

কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া  :  কলাপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ এবং ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ ও নুতন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ এর প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রসাসন ও উপজেলা শিক্ষা অফিস কলাপাড়া আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে(পায়রা) এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ …

আরো পড়ুন

বোরহানউদ্দিনে পূবালী ব্যাংক পিএলসির ‘ক্যাশলেশ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

মো. মহিউদ্দিন ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ভোলার বোরহানউদিনে বর্ণাঢ্য র‌্যালি, ক্যাম্পেইন, ফিতা কাটা, বাংলা কিউআর কোড বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি, বোরহানউদ্দিন শাখা। সোমবার (২৪ আগষ্ট) সকালে বোরহানউদ্দিনের পশ্চিম বাজার বিএম কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত ‘ক্যাশলেস বোরহানউদ্দিন’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরকারি আব্দুল জব্বার কলেজের সাবেক অধ্যক্ষ রাখাল চন্দ্র মিস্ত্রী। বিশেষ অতিথি ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের …

আরো পড়ুন