সোমবার, আগস্ট ২৪, ২০২৬

মেহেন্দিগঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে‘আনন্দ ভোজন’ মিলনমেলা অনুষ্ঠিত

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ: মেহেন্দিগঞ্জ উপজেলার পৌর জামায়াতের ৯টি ওয়ার্ডের জনশক্তিদের নিয়ে শনিবার বাদ মাগরিব পাতারহ উত্তর বাজার জামায়াতের নির্বাচনী অফিসে এই আনন্দ ভোজনের আয়োজন করা হয়।
পৌর জামায়াতের আমীর মাওলানা আমান উল্লাহ বাকের এর সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ মাওলানা মাহবুব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মাহমুদুননবী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব মাওলানা সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ।
এসময় ভক্তরা পৌর জামায়াতের রাজনৈতিক গতিশীল বাড়ানোর লক্ষে বিভিন্ন ওয়ার্ডের সভাপতিদের কাছ থেকে মতামত জানতে চান এবং আগামী দিনে পৌর জামায়াতের রাজনীতি আরো শক্তিশালী করণের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন। পরে দোয়া ও মুনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সামাপ্তি ঘোষণা করা হয়।

আরো পড়ুন

লোহার পুল খুলে নেওয়ায় চারদিন ধরে দুর্ভোগে তিন গ্রামের মানুষ

বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে জরাজীর্ণ একটি লোহার পুল খুলে নেওয়ার পর চারদিন ধরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *