সোমবার, আগস্ট ২৪, ২০২৬

বোরহানউদ্দিনে পূবালী ব্যাংক পিএলসির ‘ক্যাশলেশ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত

মো. মহিউদ্দিন
‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ভোলার বোরহানউদিনে বর্ণাঢ্য র‌্যালি, ক্যাম্পেইন, ফিতা কাটা, বাংলা কিউআর কোড বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি, বোরহানউদ্দিন শাখা।
সোমবার (২৪ আগষ্ট) সকালে বোরহানউদ্দিনের পশ্চিম বাজার বিএম কমপ্লেক্স প্রাঙ্গনে অনুষ্ঠিত ‘ক্যাশলেস বোরহানউদ্দিন’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সরকারি আব্দুল জব্বার কলেজের সাবেক অধ্যক্ষ রাখাল চন্দ্র মিস্ত্রী।
বিশেষ অতিথি ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া।
অতিথিবৃন্দের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে ফিতা কেটে এবং বাংলা কিউআর কোড বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
আলোচনা পর্বের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ব্যাংকের ক্যাশ ইনচার্জ মো. রেদোয়ান।
ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন, পূবালী ব্যাংক পিএলসি. বোরহানউদ্দিন শাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল আর্থিক লেনদেনের বিকল্প নেই। ‘বাংলা কিউআর’ চালুর ফলে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা একক কিউআর কোড ব্যবহার করে দ্রুত, সহজ ও নিরাপদে অর্থ লেনদেন করতে পারবেন।
অনুষ্ঠানটি প্রাণোবন্ত সঞ্চালনায় অতিথিবৃন্দ ও দর্শক হৃদয় জয় করেন,  দৈনিক অমৃতালোকের বিশেষ প্রতিনিধি গাজী তাহের লিটন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, পূবালী ব্যাংক পিএলসি ভোলা শাখার কর্মকর্তা মো. আতিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সরকারি আব্দুল জব্বার কলেজের সাবেক অধ্যক্ষ রাখাল চন্দ্র মিস্ত্রী বলেন
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংক এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি পূবালী ব্যাংক পিএলসি. ভোলা শাখার এ উদ্যোগের প্রশংসা করেন এবং এর সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বোরহানউদ্দিন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া বলেন, বর্তমানে সুইডেন, ফিনল্যান্ড, চীন, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, কানাডা ইত্যাদি দেশ ক্যাশলেস বা নগদ অর্থবিহীন লেনদেন করা দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে। এমনকি সুইডেন এ বছরই শতভাগ ক্যাশলেস দেশ হওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। তিনি পূবালী ব্যাংক পিএলসি বোরহানউদ্দিন শাখার ‘ক্যাশলেস বোরহানউদ্দিন’ এর সফলতা কামনা করেন।

আরো পড়ুন

আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘নয়া’ গ্রেপ্তার

আবু জিহাদ আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও চাঁদাবাজিসহ আট মামলার আসামি আবুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *