শনিবার, নভেম্বর ২১, ২০২৬

অন্যান্য

গ্রামেই মিলছে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, দক্ষিণ জয়নগরে ১৫০ রোগীকে ফ্রি চিকিৎসা

মাকছুদুর রহমান পাটোয়ারি, দৌলতখান : গ্রামাঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা এখনও অনেক মানুষের নাগালের বাইরে। অর্থনৈতিক সংকট, যোগাযোগের সীমাবদ্ধতা এবং সচেতনতার অভাবে বহু মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। এমন বাস্তবতায় ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে দক্ষিণ জয়নগর ইউনিয়ন উন্নয়ন সংস্থা। সংস্থাটির উদ্যোগে আহম্মদের হাট আলিম মাদ্রাসা ও দক্ষিণ-পশ্চিম সরকারি …

আরো পড়ুন

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ-সমাবেশ

ভোলা প্রতিনিধি : ‎হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ভোলা জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ‎সমাবেশে বক্তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনার নিন্দা জানিয়ে …

আরো পড়ুন

ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই-তথ্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পৃথিবী আজ মারাত্মক জলবায়ু সংকটের সম্মুখীন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উপকূলবর্তী নিম্নাঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ বাংলাদেশও এই ঝুঁকিতে রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এ বিপর্যয় মোকাবিলা করতে বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই। মন্ত্রী সোমবার সকাল ১০টায় বরিশাল সদরের চরকাউয়া ইউনিয়নে পুনঃখননকৃত স্বনির্ভর খালের …

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ডিন’স মেরিট অ্যাওয়ার্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে ডিন’স মেরিট আ্যাওয়ার্ড ২০২৬। ২৭ জুলাই বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে ডিন’স অ্যাওয়ার্ড তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন এম.পি.। এসময় তিনি শিক্ষার্থীদের …

আরো পড়ুন

বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক : বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে আন্দোলনের ৪৭তম দিনে বরিশালের অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিকরা বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। সোমবার(২৭ জুলাই) সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান …

আরো পড়ুন

সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, সাংবাদিকতা পেশা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি। তথ্যের অবাধ প্রবাহের এই সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ খুঁজে বের করে জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজকে প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড় করায় গণমাধ্যম। তাই দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব। সোমবার (২৭ …

আরো পড়ুন

অপরাধের ছোবলে নিরাপত্তাহীন বরিশাল, ছয় মাসে ৩১ খুন

ফাহিম ফিরোজ : খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক, চুরি-একটির পর একটি অপরাধে যেন ভারী হয়ে উঠছে বরিশালের জনজীবন। মাস পেরোতেই বাড়ছে অপরাধের সংখ্যা, অথচ অপরাধ দমনে দৃশ্যমান সাফল্য নেই বলে অভিযোগ সাধারণ মানুষের। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান ও নানা উদ্যোগের দাবি থাকলেও অপরাধের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ফলে জনমনে বাড়ছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় …

আরো পড়ুন

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করতে বরিশালে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ মোকাবেলায় পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত লার্ভা ও মশকনিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। সভায় জেলার …

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষার্থীকে শিক্ষা মেধাবৃত্তি প্রদান

ববি প্রতিনিধি : শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২৪টি বিভাগের ৬০ জন কৃতী শিক্ষার্থীকে ‘শিক্ষা মেধাবৃত্তি’ প্রদান করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই মেধাবৃত্তি তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে বিভিন্ন বিভাগের ৬০ জন কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা মেধাবৃত্তি …

আরো পড়ুন

বরিশালের নতুন সিভিল সার্জনের অপসারণ দাবিতে কক্ষে তালা

নিজস্ব প্রতিবেদক : বরিশালের নবনিযুক্ত জেলা সিভিল সার্জন মো. মনিরুজ্জামানের অপসারণ দাবিতে আজ রোববার তাঁর কক্ষে তালা দিয়েছেন একদল ছাত্র। তাঁদের ভাষ্য, মনিরুজ্জামান কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী ছিলেন এবং তৎকালীন সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে তাল মিলিয়ে চলতেন। তাঁকে সিভিল সার্জনের দায়িত্ব পালন করতে দেওয়া হবে না। তালা দেওয়ার সময়ে সিভিল সার্জন তাঁর দপ্তরে ছিলেন না। এ ঘটনার …

আরো পড়ুন