বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

দুর্গাপূজা উদযাপন কমিটির সাথে জামায়াতে ইসলামির মতবিনিময়

ভোলা জেলা প্রতিনিধি।।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্ভেজাল ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০সেপ্টেম্বর) শহরের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার জাকির হোসাইন। ভোলা সদর -১আসন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধক্ষ নজরুল ইসলাম। সদর উপজেলা আমীর অধ্যাপক মোঃ কামাল হোসাইন, সদর পৌরসভা আমীর মোঃ জামাল উদ্দিন ও সদর পৌরসভা নায়েবে আমীর মোঃ রুহুল আমিন সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন— বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, শান্তি ও সম্প্রীতি বজায় রেখে সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে। শারদীয় দুর্গাপূজা দেশব্যাপী যাতে শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

‎বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

‎নিজস্ব প্রতিনিধিঃ ‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *