সোমবার, অক্টোবর ৫, ২০২৬

রাজাপুরে জামায়াত নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

বুলবুল আহমেদ, রাজাপুর : ঝালকাঠির রাজাপুরে নির্বাচনী পরবর্তী সহিংসতায় এক জামায়াত নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাংচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর সাউথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম মুহাম্মদ শাহাদাত হোসেন। সে উপজেলার উত্তর সাউথপুর এলাকার আব্দুর রউফ লাল মিয়ার ছেলে ও মঠবাড়ি ইউনিয়ন জামায়াত শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক।

তিনি অভিযোগ করে বলেন, ভোটকেন্দ্রে অনিয়মের প্রতিবাদ করায় ভোট গণনা শেষে ধানের শীষের বিজয় মিছিলের সময় হামলাকারীরা তার বাড়িতে গিয়ে ভবনের দরজা জানালা ভেঙে ভিতরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে এবং ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা করে।

ভুক্তভোগীরা ভবনের একটি কক্ষে ভিতর থেকে দরজা লক করে রক্ষা পায়। রাজাপুর থানা ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

বিসিসি নির্বাচনে একক প্রার্থী ঘোষণার পরই মাঠে এনসিপি, তৎপর আনোয়ার হোসেন শিকদার 

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের মেয়র প্রার্থী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *