সোমবার, মার্চ ১৬, ২০২৬

‎বরিশালের বড় কসবায় ধর্মীয় মূল্যবোধ চর্চায় পুরস্কার বিতরণ

‎সোলায়মান তুহিন।।

‎বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা আল্লাহর মসজিদ এলাকায় স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ইসলামী শিক্ষা মূলক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২০সেপ্টেম্বর) বিকেল ৫টায় বড় কসবা আল্লাহর মসজিদ ঈদগাহ ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড় কসবা আল্লাহর মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি ফয়জুল্লাহ আল ফয়সাল।

‎সৌজন্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বরিশাল উত্তর জেলা শাখার সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ। ‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ শহীদ ফকির এবং সঞ্চালনা করেন মোঃ রাজিব সরদার।

‎এ সময় বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে ইসলামী শিক্ষা ও নৈতিকতার আলোকে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। ধর্মীয় মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানো সম্ভব।

‎পুরো অনুষ্ঠানটি এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরো পড়ুন

বাম্পার ফলনেও বরিশালে তরমুজের দাম চড়া

ফাহিম ফিরোজ, বরিশাল : বরিশালে চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হলেও বাজারে অস্বাভাবিক উচ্চ দামে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *