সোমবার, আগস্ট ৩, ২০২৬
dead

বাড়ি থেকে ফিরে দুই সন্তানের লাশ পেলেন বাবা

বাউফল প্রতিনিধি।।
পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে ইমাম হোসেন (৬) ও আবুবকর (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাঁতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম।

মৃত শিশুদের বাবা কবির হোসেন সিকদার জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দুই সন্তানকে নিয়ে পুকুরে গোসল করতে যান। এ সময় তিনি দুই সন্তানকে পুকুর ঘাটে বসিয়ে রেখে পানি ভর্তি কলস নিয়ে বাড়িতে যান। ফিরে গিয়ে দেখেন পুকুর ঘাটে ছেলেরা নেই। তাদের খুঁজতে গিয়ে একপর্যায়ে বড় ছেলে ইমামকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করেন। এরপর ছোট ছেলে আবু বকরকে একই পুকুর থেকে জাল টেনে উদ্ধার করেন।

তিনিসহ স্বজনরা দুই সন্তানকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার তাদের মৃত ঘোষণা করেন।

মৃত দুই ভাইয়ের মধ্যে ইমাম হোসেন রায় তাঁতেরকাঠি সরকারি প্রাইমারি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, বিষয়টি অবগত আছি।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *